সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ আইন না মানায় সুনামগঞ্জের দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন।
র্যাব মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান। অভিযানকালে দেখা যায়, ইট প্রস্তুতের জন্য কৃষি জমি, পাহাড়, টিলা, মজা পুকুর, খাল, বিল, দিঘি বা নদী ও হাওরের পতিত জমি থেকে অনুমোদন ব্যতীত মাটি কেটে নেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ সদর থানাধীন কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও-এ অবস্থিত আজিজ ব্রিকসকে ২ লাখ টাকা এবং রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুর খান ব্রিকসকেও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed