কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন, চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মৌলভীবাজার কোয়াবের সভাপতি হাসান আহমেদ জাবেদ।
কমলগঞ্জ কোয়াবের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মো. জসিম উদ্দিন শাকিল, মৌলভীবাজার কোয়াবের কোষাধ্যক্ষ মো. রেজওয়ানুর রহমান, শ্রীমঙ্গল কোয়াবের সাংগঠনিক সম্পাদক মীর কালাম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মনসুর রাফি, বিশিষ্ট সমাজসেবক রাহেল চৌধুরী, কমলগঞ্জ কোয়াবের সহ সভাপতি মুর্শেদুর রহমান প্রমুখ।
সমাপনী খেলায় ভানুগাছ ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাহাত ফাইটার্স।
Related News
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More



Comments are Closed