দুদকের সাবেক কমিশনারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর মামলা দায়ের করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
মামলার মূল অভিযোগ হলো- আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করা।
উল্লেখযোগ্য, এটি দুদকের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে সংস্থার কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হলো।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed