Main Menu

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেট পথে রেল চলাচল বন্ধ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৯৫২ নম্বর ওয়েল ট্যাংকার ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

রেলওয়ে সূত্র জানায়, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা হঠাৎ ডিরেল হয়ে পড়ে। এতে সিলেট–ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ফেঞ্চুগঞ্জ এলাকায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রিলিফ ট্রেনকে উদ্ধার তৎপরতার জন্য কল করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলে, আপাতত সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এজন্য উদয়ন এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত সিলেট স্টেশন ছাড়বে না। উদ্ধার ও লাইন মেরামত কাজ সম্পন্ন হলেই সিলেটের সঙ্গে ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code