Main Menu

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলংকা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের চার সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে নিষেধ করা হয়েছে।

Manual6 Ad Code

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে শ্রীলংকা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। শুক্রবার দুপুর ১২টায় এর অবস্থান ছিল- চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে, এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর কেন্দ্রে ৫৪ কি.মি. ব্যাসার্ধে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় জেলেদের সতর্ক থেকে আবহাওয়া বার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code