সিলেটে ২০২ লিটার চোলাই মদসহ ৫জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০২ লিটার চোলাই মদসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান (রাজার বাড়ি) এলাকার সুবল দাসের ছেলে রবি দাস (৩২), একই এলাকার ইরেশ দাসের ছেলে খোকন দাস (৪০), তারাপুর চা বাগান (বাদাম উড়া) এলাকার মৃত শিবচরন রাজগড়ের ছেলে সাজন রাজগড় (২৩), বাবুলাল মোদির ছেলে নয়ন মোদি (৩৫) ও জালালাবাদ থানাধীন গোয়া বাড়ী (খড়ের পাড়া রোড) এলাকার জহিরুল ইসলামের ছেলে আ. রউফ (২৩)।
পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার অধীনস্থ আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মালনীছড়া চা বাগানের চিতলমাটি এলাকায় জনৈক রুবেল মোল্লার ঘরের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ ওই পাঁচজনকে আটক করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।’
Related News
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More



Comments are Closed