জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬০), সরিষাবাড়ী উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (১৮), সরিষাবাড়ি উচ্চগ্রাম এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার পলি (২২)। নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিক এবং আরিফা আক্তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় আরশ (৫), জাহাঙ্গীর (৩৪), সাদিকা (২৮), ফারজানাসহ (২৫) নামে আরও চারজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চান মিয়া ও আরিফা আক্তার পলি মারা যান। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাককে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যান। পরে সেখান থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত রাশেদ মিয়ার বোন হুসনা আক্তার বলেন, সকালে নানা বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল রাশেদ। দুপুর ১টার দিকে শুনি, ভাই আমার রাস্তায় এক্সিডেন্টে মারা গেছে।
দূর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান ও ইজিবাইকটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed