হেলমেট নিয়ে এসএমপির হুশিয়ারি: প্রথমবার ৩ হাজার, ২য় বার ৬ হাজার টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেল চালক ও সহযাত্রীদের হুশিয়ারি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার পর এবার কড়াকড়ি আরোপ করা হচ্ছে মোটরসাইকেলে। অধিক যাত্রী আরোহন কিংবা হেলমেট ব্যবহার না করলে প্রথমবার ৩ হাজার টাকা ও দ্বিতীয়বার ৬ হাজার টাকা জরিমানার ঘোষণা দিয়েছে এসএমপি।
এসএমপির ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়েছে- ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪৯ (১) (চ) ধারা মোতাবেক চালক ব্যতীত একজনের অধিক সহযাত্রী বহন করা যাইবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করিতে হইবে। এ বিধান প্রথমবার লঙ্ঘনের জন্য জরিমানা ৩০০০ টাকা। দ্বিতীয়বার লঙ্ঘন করিলে জরিমানা ৬০০০ টাকা।
তাছাড়া কারাদন্ড প্রদানের বিধান ও রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেট মহানগর এলাকায় চলাচলকারী মোটরসাইকেল আরোহী এবং সহযাত্রীকে হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হলো। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Related News
সিলেটে মহানগর হাসপাতালকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের দরগাহ গেট এলাকার মহানগর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০Read More
প্রতারণার দায়ে সিলেটে ‘বি বন্ড’-কে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বিজ্ঞাপনে বড় অঙ্কের মূল্যছাড় ও দামি মোড়কের মাধ্যমে প্রতারণার অভিযোগে সিলেট মহানগরেরRead More



Comments are Closed