Main Menu

শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ দিকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নিজ বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহ আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক অসীম চৌধুরীর পরিবেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর পাল। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, দিরাই পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর, দিরাই প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান লিটন।

আলোচনা সভা পর দলীয় গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে করিম ভক্তদের উজ্জীবিত উপস্থিতি ছিল।

Share





Related News

Comments are Closed