ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র্যালি ও আলোচনা সভা
হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ওয়াইপিএজির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
দিনটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
সভা সঞ্চালনা করেন উপজেলা সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিবুজ্জামান শাকিব, সাংবাদিক মো. সেলিম, ফয়সাল আহমেদ ও হাবিবুর রহমান, ওয়াইপিএজির কো-অর্ডিনেটর রোমান কবীর, সদস্য তানজিলা আক্তার পলি, যুব সংগঠক ও উদ্যোক্তা ইসরাত জাহান এবং বাবুল মিয়া।
এ বছরের প্রতিপাদ্য ছিল—“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”। সভার শুরুতে মুক্ত আলোচনায় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে বহুমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও যুব উন্নয়ন বিভাগের মাধ্যমে প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ প্রদান করলে যুবরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
Related News
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More



Comments are Closed