ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে থাকলে আজীবন নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে আজীবন নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্কতা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় দূতাবাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, “আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কনস্যুলার অফিসারদের কাছে আপনার অভিবাসনের পূর্ণ ইতিহাস থাকে, এবং আগের যেকোনো ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য তারা জানতে পারেন। ‘ভুলবশত’ এমন কিছু করার সুযোগ নেই—আপনার দায়িত্ব হলো ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা।”
এই বার্তার সঙ্গে যুক্ত একটি ছবিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ পেরিয়ে কেউ সেখানে অবস্থান করলে পরবর্তীতে নতুন করে ভিসা পাওয়ার সুযোগ একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন তারা।
দূতাবাসের মতে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদনকারীর অভিবাসন ইতিহাস খতিয়ে দেখেন এবং অতীতের যেকোনো লঙ্ঘন তাদের দৃষ্টিগোচর হয়।
এমন সতর্কবার্তা দেওয়ার মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষ মূলত বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আইন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করেছে।
Related News
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলাRead More
ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি
হাবিব সরোয়ার আজাদ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ পাহাড়-সবRead More



Comments are Closed