ঈশ্বরগঞ্জে ২২০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
হোসাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা অভিযানে ২২০৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানার কুমরাশাসন এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি।
অভিযানে বাস তল্লাশি করে মোঃ সজীব আহম্মেদ (৩৪)কে আটক করা হয়। তার কাছ থেকে মোট ২২০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান ঈশ্বরগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত একটি মাদক মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Related News
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More



Comments are Closed