Main Menu

৪৮তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Manual1 Ad Code

এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

রোববার (২০ জুলাই) রাত ১২টায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএস-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

Manual3 Ad Code

কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ফলাফল দেখা ও ডাউনলোড করা যাচ্ছে।

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code