সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৪৫) দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, রাতে বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ টহলরত অবস্থায় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়।
এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিএসএফের ছোড়া গুলি শফিকুল ইসলামের বুকে লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গরু চোরাচালানে জড়িত ছিলেন। রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে।
Related News
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইশহাকপুর এলাকার একটি মার্কেটের কক্ষ থেকেRead More
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্ততRead More



Comments are Closed