কমলগঞ্জে বাজার থেকে ফেরার পথে বৃদ্ধ খুন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের একটি নালা থেকে ময়ুর মিয়া (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বামনবীল নামক স্থান লাশ উদ্ধার করা হয়।
নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময়মত না ফেরায় পরিবারের লোকজন আত্বীয়স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে দেওড়াছড়া চা বাগানের বামনবীল নামক স্থানে নালায় মরদেহ দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাত দেড়টার দিকে লাশ উদ্বার করে করে ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের গলায় ছুরির আঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ময়ুর মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে, সুষ্ট তদন্তের মাধ্যমে খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে নালায় লাশ ফেলে গেছে। নিহতের গলায় ছুরির আঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।
Related News
শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পাপন পাল (১৮)Read More
চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনেRead More



Comments are Closed