জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ থেকে ডেকে নিয়ে ৪র্থ শ্রেণির এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে শায়েস্তা মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শায়েস্তা মিয়া উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের হারিছ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত রোববার (৬ জুলাই) সন্ধ্যায় পবিত্র আশুরা উপলক্ষে গ্রামের মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে যায় ওই শিশু শিক্ষার্থী। মিলাদ চলাকালে মসজিদ থেকে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত শায়েস্তা মিয়া। এ ঘটনায় শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠান।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। পরে আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইশহাকপুর এলাকার একটি মার্কেটের কক্ষ থেকেRead More
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্ততRead More



Comments are Closed