করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপরীতে ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমেধ্য পাঁচ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ৫২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া করোনা শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৭৩ জন। এরমধ্যে ২৯ হাজার ৫১৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
দেশে নতুন করে এইচআইভি আক্রান্ত ২৩০৫, তরুণদের হার বেশি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্তRead More
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed