গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে, ততই যেন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই জ্বরে দেশে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৭২ ও অপরজনের ৫০। পাশাপাশি এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২২ জন।
Related News
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩২৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed