ছাতকে মাদ্রাসায় নারিকেল গাছের চারা রোপন
ছাতক প্রতিনিধি: জলবায়ু সুরক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ছাতক উপজেলা প্রশাসনের সাবিক সহযোগিতায় উপজেলার রাধানগর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় নারিকেল গাছ রোপন কাজের উদ্ভোধন করা হয়েছে।
২৫ জুন বুধবার সকালে এ কাজের উদ্ভোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার দিদার আলম ও অতিথিবৃন্দরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি শিক্ষক আব্দুল বাসিত, রাধানগর মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার সুপার ও নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব সামছুল কবির মিছবাহ চৌধুরী, সাবেক সভাপতি আব্দুস সুবহান, মাদ্রাসার সহ সুপার মাওলানা শওকত আলী, সাবেক অবিভাবক সদস্য ক্বারী ফয়সল আহমদ, নবগঠিত এডহক কমিটির সদস্য শাহ ফজর আলী, শিক্ষানুরাগী উপজেলা বিএনপি নেতা মো.নজির আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মমিন ও জাহির খান, আব্দুল মছব্বির, আব্দুস সালাম প্রমুখ।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed