Main Menu

সিলেটে করোনায় ২ ও ডেঙ্গুতে আক্রান্ত ১ জন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে করোনায় আক্রান্ত আরও ২ জন রোগী শনাক্ত হয়েছেন। আর ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন একজন। এ নিয়ে বিভাগে করোনায় ১৭ জন ও ডেঙ্গুতে আক্রান্ত ২৫ জন রোগী শনাক্ত হলেন।

বুধবার (২৫ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৬০ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আল হারামাইন হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

এছাড়া গেল ২৪ ঘন্টায় মৌলভীবাজারে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। মানুষকে সচেতন করা গেলে করোনা সংক্রমণ ও ডেঙ্গুর বিস্তাররোধ সম্ভব।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code