ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় যাত্রীবোঝাই বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন।
রোববার (২২ জুন) বেলা সোয়া ১২টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, ময়মনসিংহ-শেরপুর রুটের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তিন জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক বাসচালক পালিয়ে গেছে।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed