কমিটির ভুলে বিপাকে শাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: হঠাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তনে বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তিচ্ছুদের এমন ভোগান্তিতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও।
জানা গেছে, শাবির ভর্তি কমিটি স্নাতক তৃতীয় পর্যায়ে বি ইউনিট (বিজ্ঞান) ৪০১ থেকে ৪৯৫ মেধাক্রম পর্যন্ত ভর্তির আহ্বান জানিয়েছিল।
কিন্তু ভর্তির আগেরদিন ওয়েবসাইট ও ম্যাসেজের মাধ্যমে তারা এ সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়ে দেন বি ইউনিট মানবিকের ৫৮১ থেকে ৬৫০ মেধাক্রম পর্যন্ত ভর্তি করা হবে।
শুক্রবার (২০ জুন) রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের হতাশা ভোগান্তি।
সাজিদ নামে যশোরের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাসে বলেছেন, তারা এ সিদ্ধান্ত আরো আগে জানাতে পারতেন। বাবাকে নিয়ে যাবো বলে আমি টিকিট কেটেছি। খরচ হয়েছে প্রায় ৬ হাজার টাকা। এটা কি রকম রসিকতা? আমার মতো আরও অনেকে এই ভোগান্তিতে পড়েছেন। অনেকেতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে সিলেটে পৌঁছেও গেছেন। তার কি হবে?
বিষয়টি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বদিউজ্জমান ফারুক জানান, বি ইউনিটে ভুলে মানবিকের বদলে বিজ্ঞানকে ডাকা হয়েছিল।
উল্লেখ্য, এর আগেও ভর্তি কমিটির ভুলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি পোহাতে হয়েছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed