Main Menu

গুলি ও মদের বোতলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাহমুদর হাসান পাতা (৪৪) নামে একজনকে গুলি ও খালি মদের বোতলসহ আটক করা হয়েছে। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এ অভিযান চালানো হয়। ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করেন।

আটক মাহমুদর হাসান পাতা একই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আটকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা দলটির উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নন বলে জানান। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Share





Related News

Comments are Closed