সারাদেশে আবারও ফ্লাইট চালু নভোএয়ারের, ছাড় ১৫ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: সাময়িক বিরতির পর আগামী ২১ মে (বুধবার) থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে দেশের বেসরকারি বিমানসংস্থা নভোএয়ার। একই সঙ্গে টিকিটে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৫ মে) নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে ফ্লাইট সাময়িক বন্ধ রাখা হয়েছিল। আগামী ২১ মে থেকে আবারও ফ্লাইট চালু হচ্ছে। এই সময়ে যাত্রীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।
তিনি বলেন, নিরাপদ ও উন্নত যাত্রীসেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আবারও সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা।
Related News
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগRead More
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন শর্ত, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সকল মোটরসাইকেলে পেছনের মতো করে সামনের দিকেও নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়ালRead More



Comments are Closed