সিলেটে একদিনে ৪ ডেঙ্গু রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এছাড়াও বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬জন চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৪জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এছাড়া বর্তমানে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১জন এবং সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৫জন, সুনামগঞ্জে ১জন, মৌলভীবাজারে ৩জন এবং হবিগঞ্জে ৫জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।
Related News
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একইRead More
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed