বড়লেখায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইবুর রহমানকে গ্রেপ্তার করেছে।
রোববার (১১ মে) সন্ধ্যায় পৌরশহরের হাটবন্দ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক সাইবুর রহমানকে রোববার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More



Comments are Closed