Main Menu

প্রবীণ চিকিৎসক ডা: আজিুজর রহমান আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীণতম শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: আজিুজর রহমান ইন্তেকাল করেছেন। সোমবার (১২ মে) বিকেল সোয়া ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন।

তিনি সিলেটের বেসরকারী নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ছিলেন। তিনি ওই হসাপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি সিলেটস্থ মৌলভীবাজার সমিতির সাবেক সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, আঞ্জুমানে মফিদুল ইসলাম, সিলেট ডায়াবেটিক হাসপাতাল, লায়ন্স ক্লাব শিশু ও চক্ষু হাসপাতালসহ অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোক্তা ও এর সাথে জড়িত ছিলেন।

ডা: আজিুজর রহমান -এর জন্ম শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর গ্রামে। থাকতেন সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকার নিজ বাসায়। প্রবীণ ও খ্যাতিমান এ চিকিৎসকের জানাযা সোমবার বাদ এশা হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর দরগাহ গোরস্থানেই তাকে দাফন করা হয়।

Share





Related News

Comments are Closed