তেল বিক্রিতে অনিয়ম, মৌলভীবাজারে ৩ ফিলিং স্টেশনকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মানসংস্থা (বিএসটিআই)-সিলেটের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
এ সময় তাকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইউএনও জানান, ওই তিনটি ফিলিং স্টেশনে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর আওতায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More



Comments are Closed