ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. নিজাম জাহিদের মৃত্যুতে এনইইউবি’র শোক
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য চিকিৎসক ডা. এসকে নিজাম জাহিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ সোমবার এক শোকবার্তায় এনইইউবি চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর বলেন, মরহুম ডা. নিজাম জাহিদ একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যাক্তি ছিলেন। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডাক্তার জাহিদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।
প্রসঙ্গত: প্রফেসর ডা. এসকে নিজাম জাহিদ হোসেন ১১ মে রোববার সকাল ৭ টায় সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রোববার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) এর প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More
সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকাRead More



Comments are Closed