সুনামগঞ্জে ৩৩২ বোতল ভারতীয় মদ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩৩২ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব অবৈধ ভারতীয় মদের সিজার মূল্য ৪ লাখ ৯৮ হাজার টাকা।
সোমবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ১১ মে মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৯/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্থান হতে ১২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় একইদিনে চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৬/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থান হতে ২১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা। জব্দকৃত মদের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ৯৮ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে অন্যান্য চোরাচালানীর পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পানিতে নেমে যুবকের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়েRead More
সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট বারিক্কার টিলায় ৫০ বছর বয়সীRead More



Comments are Closed