Main Menu

জৈন্তাপুরে ফেলুডার চাপায় শ্রমিকে মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজারে ফেলুডার চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় প্রতক্ষ্যদশী সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) দুপুর দেড়টার দিকে ৪ নম্বর বাংলা বাজারে বালু লোডিং ফিল্ডে (বালু সাইটে) ফেলুডার দিয়ে বালু লোডিং কালে অসাবধানতায় ফেলুডার পরিচালনা করতে গিয়ে এক শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহত শ্রমিক মো. কামাল হোসেন (৫০) জৈন্তাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়া ছেলে ৪ সন্তানের জনক ছিলেন। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।

এলাকাবাসী জানান, ফেলুডারের মালিক ৪ নম্বার আসামপাড়া বাজারীগুল এলাকার বাসিন্ধা মা ষ্টোন ক্রাশারের মালিক জাহাঙ্গীর আলম। ফেলুডার ড্রাইভিং পরিচালনা করছিলেন জাহাঙ্গীর আলমের ছোট ভাই সাদ্দাম হোসেন (২৮)। ঘটনার পর হতে ফেলুডার চালক পলাতক রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ফেলুডার চাপায় শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed