ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সঞ্জয় পাশী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলের একটি দোকান থেকে গ্রেফতার হলেন নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা সঞ্জয় পাশী। তিনি কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক।
রোববার (১১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ভানুগাছ রোডের গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা সঞ্জয় পাশীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে।
তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
Related News
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More



Comments are Closed