Main Menu

সুবিপ্রবি নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Manual3 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানেই স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার চত্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

শিক্ষার্থী হাম্মাদ আজাদ রাহিম ও ওবায়দুল হক মোনেমের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির প্রমূখ।

বক্তব্যে তারা বলেন, ‘পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০২০ সালে যাচাই-বাচাই শেষে জেলাবাসীর সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। ২০২২ সালে ভিসি নিয়োগ শেষে শিক্ষার্থী ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে শ্রেণী কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে। নির্ধারিত জায়গা জেলা সদরের সবচেয়ে নিকটবর্তী স্থান হওয়ার পরও সম্প্রতি কতিপয় মানুষ বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবি তুলেছেন। তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক।

Manual2 Ad Code

বক্তব্যে তারা আরোও বলেন, ‘সুনামগঞ্জ জেলাবাসীর স্বপ্নের ক্যাম্পাসে বাঁধা হয়ে দাঁড়াবেন না। যারা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবি তুলতেন তারা আমাদের সাথে আলোচনায় বসুন। আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান আসবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কার্যক্রম থেকে ফিরে আসুন।

Manual4 Ad Code

মানববন্ধন শেষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রেরণ করেন তারা।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code