এমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
ঈদুল ফিতরের পরদিন তাঁর বাসভবনে যান পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সেখানে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক চন্দন দাশ, কোষাধ্যক্ষ জিডি রুমু, পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা সভাপতি এড. অরবিন্দ দাস গুপ্ত বিভু, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, দক্ষিণ সুরমা থানা সভাপতি দীপংকর দাস, সাধারণ সম্পাদক নিখিল মালাকার, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক স্বপন পাল, এয়ারপোর্ট থানা সাধারণ সম্পাদ ভৈরব দেবনাথ, পরিষদ নেতা ধনেশ দেব ও হারাধন দেব প্রভাষ প্রমূখ।
তাদের স্বাগত জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের সিলেটের রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। পতিত ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠী রাজনৈতিক সার্থে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তির সৃষ্টি করেছিল। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কোন অপশক্তি যেন আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed