ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডার তারেক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপির চেয়ারম্যান বিল্লাল আহমদের প্রধান সহযোগি ও আমেরতল গ্রামের আজমান আলীর ছেলে ও ইউপি ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, পুলিশ গোপন সংবাদ পেয়ে এস আই রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে তার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারনা চাদাবাজিসহ নানা অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
এব্যাপারে ছাতকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক এহসানুল মাহবুব জুবায়ের বলেন তারেক আহমদ একজন বহুরূপী প্রতারক ও চাদাবাজ হিসাবে পরিচিত। সে ৫ আগষ্টের পর এলাকা থেকে পালিয়ে গিয়ে গণঅধিকার পরিষদের নাম ব্যবহার করে ঢাকায় অবস্থান করে। শুধু তাই নয় ঢাকার বিভিন্ন মামলায় সাধারণ মানুষের নাম দিয়ে মামলা বানিজ্য করে এবং উপজেলার বড় বড় আওয়ামীলীগ নেতাকমীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেয় সে।
এব্যাপারে ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন মামলা নং-১৫(২)২৫ জিআর-৪২/২৫ এর সন্দিগ্ধ আসামী তারেক আহমদ। শুক্রবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed