Main Menu

ছাতকে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবদল নেতা নিহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় ২ যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক ছাত্রদল নেতা। সড়কের পাশে থেমে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর পুত্র সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মো. শাহিনুর ইসলাম (৩৪) ও একই গ্রামের ফারুক মিয়ার পুত্র যুবদল নেতা হুমায়ুন রশিদ (৩২)।

আহত ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন কালারুকা ইউনিয়নের লম্বাহাটি গ্রামের বাসিন্দা। তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Manual7 Ad Code

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতকের মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা তিনজন মোটরসাইকেল যোগে বিএনপির একটি ইফতার মাহফিলে যোগ দিতে ছাতক যাচ্ছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে বন্ধ অবস্থায় থাকা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দূর্ঘটনার বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, নিহত ২ যুবদল নেতা আমার খুব প্রিয়ভাজন ছিল। তারা আমার সাথে ইফতারে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো। তাদের এই মৃত্যুতে আমি গভীর শোকাহত। আহত একজনকে নগরীর বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান বলেন, ইফতারের সময় দ্রুত গতিতে সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সাথে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code