Main Menu

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ শনিবার বিকেলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

Manual6 Ad Code

ইংল্যান্ডের রাজধানী শহর লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের পিউর চা-ই এর সেমিনার হলে সংগঠনটির সভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর প্রাঞ্জল উপস্থাপনায় মূল আলোচনায় অংশ নেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক উর্মি মাজহার।

বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, আইওন টিভির হাফসা ইসলাম, রেড টাইমস এর আসমা মতিন, রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনা আলী, কমিউনিটি এক্টিভিস্ট নাসিমা বেগম, কবি মুজিবুল হক মনি, কবি সালমা বেগম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জামাল আহমেদ খাঁন, সহসভাপতি জুবায়ের আহমেদ, রিপোর্টার্স ইউনিটির এসিসট্যান্ট সেক্রেটারী ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহকারী সম্পাদক এস কে এম আশরাফুল হুদা, রিপোর্টার্স ইউনিটির এসিসট্যান্ট সেক্রেটারী জগন্নাথপুর টাইমস এর বার্তা সম্পাদক মির্জা আবুল কাশেম, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার ভোরের কাগজের প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক এমডি সুয়েজ মিয়া, এনএল২৪ এর উপস্থাপক নুরুন নবী, জে টাইমস টিভি ও বাংলা সংলাপের রিপোর্টার ব্যারিস্টার ইকবাল হুসেন, ব্যারিস্টার আলিমুল হক, সাংবাদিক আলাউর রহমান শাহীন, ফটো জার্নালিস্ট নাহিদ জায়গিরদার, সাংবাদিক শাকিল আহমেদ সোহাগ ও শাহ শরীফ উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

আলোচনা শেষে ইফতারের পূর্বে নারীদের সামগ্রিক উন্নয়ন ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।

Manual8 Ad Code

নারী দিবসের ইফতার পূর্ব এই আলোচনায় বক্তারা বলেন আন্তর্জাতিক নারী দিবস’ এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশ্বিক দিন। একই সঙ্গে দিবসটি লৈঙ্গিক সমতার বিষয়টিও তুলে ধরে। নারীর উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দিতে সবাইকে এগিয়ে আসতে হবে, নারীদের প্রতি সম্মান দেখাতে হবে কারণ নারী একজন মা, কন্যা, জায়া বোন বা কারো স্ত্রী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code