নবীগঞ্জে ইউপি সদস্য ইকবাল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে একজন ইউপি সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউপি সদস্য ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন (৪৫)। তিনি ইউনিয়নের জিহাদিপুর গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেটকার পোড়ানোর ঘটনায় করা নাশকতার মামলার তদন্তে ইকবাল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed