শাল্লার সাবেক প্রধান শিক্ষক সুনীল তালুকদার আর নেই
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল তালুকদার বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্দা এবং শাল্লা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সলিল তালুকদারের পিতা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র, পুত্রবধু, নাতি-নাতনি, অনেক ছাত্র-ছাত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আজ দুপুর ১টায় নিজ গ্রামের শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্টান সুসম্পন্ন হয়।
শিক্ষক সুনীল তালুকদারের এর মৃত্যুতে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ও সমাজের বিশিষ্টজনসহ এলাকার মানুষ গভীর শোকের সহিত উনার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় তারা বলেন, একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের মনোজগতে অমরত্বের বীজ বপন করে যান।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed