সুনামগঞ্জে র্যাবের অভিযানে ৫২৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)
বুধবার (৫ মর্চ) রাত ১১টা ১৯মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯ (সিপিএসসি) সিলেটের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার ফুলকারগাঁও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মোঃ আব্দুল করিম (২৮) এবং আরাফাত আলীর ছেলে মোঃ রাব্বানি (২৮)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যেকোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Related News
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual2 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More
জগন্নাথপুরে স্ত্রী চলে যাওয়ায় পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘরRead More



Comments are Closed