জগন্নাথপুরে মার্কেটের তালা ভেঙে ৩ দোকানে চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আবু তাহের কমপ্লেক্সের ৩ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ ৮০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে যায়।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার পর এই চুরি সংঘটিত হয়।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, চোরেরা মার্কেটের তালা ভেঙে এস এ টেলিকমের ১ ও ২ নং দোকানের নগদ ৮ লাখ ৭৫ হাজার টাকা, ৩ লাখ টাকার মোবাইল ফোন, রাফি টেলিকমের নগদ ৩ লাখ টাকা, ২৮ টি আইফোন, ৫০ টি নর্মাল ফোন নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাফি টেলিকমের মালিক শেখ কামরান মিয়া জানান, অজ্ঞাত চোরেরা আমার দুটি দোকানের মালামাল, নগদ টাকা, রাফি টেলিকমের নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এমন দুঃসাহসিক ঘটনায় ৩টি দোকানের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করছি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় তদন্ত চলছে।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed