বিশ্বনাথে অপসারিত ভাইস চেয়ারম্যান সুইট গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
তাদের একটি টিম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে।
গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে বিশ্বনাথ থানাপুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed