Main Menu

ভোলাগঞ্জে বাঙ্কারে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারে এ ঘটনা ঘটে।

নিহত লিটন উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো লিটন মিয়া তার দলের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায়। সকাল ৯টার দিকে বাঙ্কারের স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে দেয়াল ধসে তার উপর পড়ে যায়। এসময় লিটন গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share





Related News

Comments are Closed