সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারীর মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে মাটি বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত মায়ারুন নেছা (৪০) গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমদের স্ত্রী।
রবিবার (১২ জানুয়ারি) নাম্বারপ্লেট বিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিলো। সকাল সোয়া ১১টার দিকে অটোরিকশাটি তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক এলাকায় এসে পৌছালে মাটি বোঝাই একটি ড্রামট্রাকের (রেজি নং- ঢাকা মেট্রো -ড-১১-৬০৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই নারী যাত্রীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ট্রাকটি পার্শ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিলো। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম ঘটনাস্থলে পৌছে নারীর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed