সিলেটে সাড়ে নয় লাখ টাকার ভারতীয় পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে সাড়ে নয় লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জানুয়ারি রাত নয়টার দিকে শহরতলীর বটেশ্বর জালালাবাদ সেনানিবাস মসজিদ গেইট এলাকায় চেকপোস্টে মিনি পিকআপ ও একটি প্রাইভেটকারকে আটক করা হয়। গাড়িতে থাকা ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। এসময় প্রাইভেটকার, ভারতীয় থ্রি-পিস, ভারতীয় শাড়ি ও. মিনি পিকআপ আটক করা হয়।
এ ঘটনার শাহপরাণ (রহ.) থানার এসআই মো. সানাউল ইসলাম বাদি মামলা দায়ের করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed