Main Menu

বিশ্বনাথের প্রবীণ আলেম মাওলানা সামছুল ইসলাম আর নেই, জানাযায় মুসল্লিদের ঢল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি ও পৌর সভাপতি, তানযিমুল মাদারিস সিলেট বিভাগের সহ সভাপতি, মীরেরচর মাদ্রাসার মুহতামিম প্রবীন আলেম মাওলানা সামছুল ইসলাম (৭০) আর নেই।

তিনি বুধবার (৮ জানুয়ারী) বিকেলে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য শিষ্য-গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল ১১টার দিকে পৌরসভার উত্তর মীরেরচর শাহী ঈদগাহে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন বিশ্বনাথের মহিলা মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা কামরুল ইসলাম ছমীর। মরহুম মাওলানা সামছুল ইসলামের জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা হাফিজ আব্দুস সালাম, বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম ও উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দিন আহমদ, মীরেরচর মাদ্রাসা কমিটির সভাপতি ছাতির আলী, প্রবীণ মুরব্বী রুস্তুম বেগ, আরশ আলী রেজা, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মহিলা শাখার শিক্ষাসচিব ও উপজেলা হেফাজতের আমীর মাওলানা কামরুল ইসলাম ছমীর, আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী মিয়াজানী, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, শায়খুল হাদীস মাওলানা রশিদ আহমদ মিয়াজানী, মুহাদ্দিস মাওলানা ফয়জুর রহমান, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নূরুল ইসলাম, বিশ্বনাথ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান, মীরেরচর মাদরাসা কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল কাইয়ূম, বর্তমান নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা আমির উদ্দীন, আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খাঁন, সহ সভাপতি মিসবাহ উদ্দিন, ট্রাস্টি মুমিন খান মুন্না, ফজিলতুন্নেসা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হুসাইন গলমুকাপনী, বাগিচা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ মুইজপুরী, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষাসচিব মুফতি শাহনূর আহমদ, প্রধান মুফতি ইব্রাহিম খলিল, শিক্ষানুরাগী হাজী মাশুক উদ্দীন, মাসিক আল ফারুকের বিভাগীয় সম্পাদক হাসান বিন ফাহিম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Share





Related News

Comments are Closed