ছাতকে ভারতীয় ফুচকাসহ দুই ছাত্রদল কমী গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতকে ভারতীয় ফুচকাসহ পৌর ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে সেনা ক্যাম্পের সেনাবাহিনীর টহল দলের সার্জেন্ট আলমগীর হোসেন ও সার্জেন্ট রেজাউলের নেতৃত্বে পৌর শহরের বাগবাড়ি পশ্চিম বাজার ফরহাদ এন্ড ব্রাদার্স এর গোডাউনের ভিতরে অভিযান চালিয়ে ১ হাজার ৮৪৪ কেজি ভারতীয় ফুচকা এবং ১৭ কেজি ৪০০ গ্রাম পান্তা উদ্ধার করে। এসময় ২ জন ছাত্রদল কর্মীকে আটক করা হয়।
বুধবার দুপুরের গ্রেপ্তারকৃত দুজন আসামীকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদেরকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের বাগবাড়ি গ্রামে মৃত সিরাজ মিয়ার ছেলে কাওছার আহমদ সেবুল (২৮) ও একই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে সাইদুল আহমদ রাহেল (২৭)।
গোদামে অভিযান চালিয়ে ৬১টি বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাওয়ার ফুচকা প্রতিটি প্লাস্টিকের বস্তার ভিতরে ৩০টি প্যাকেট করে এবং ০১টি প্লাস্টিকের বস্তার ভিতর ১৪টি প্যাকেটসহ ১ হাজার ৮৪৪টি প্যাকেট জব্ধ করা হয়েছে। যার বাজার মুল্য ৬ লাখ ৬৫ হাজার ৪শত টাকা।
এঘটনায় এস আই সৈয়দ গোলাম সরোয়ার বাদী হয়ে বুধবার সকালে পৌর ছাত্রদলের দুই কর্মীসহ ৩জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার এস আই আব্দুস সাত্তার।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed