কুলাউড়ায় নানা আয়োজনে প্রাক-বড়দিন উদযাপন
কুলাউড়া সংবাদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় বার্ষিক উপহার বিতরণ ও প্রাক-বড়দিন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চার্চ অফ গড লুমডনবক মিশনের সাধারণ সম্পাদক মিসেস লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যাবস্থাপক মি:পিউস প.স্না এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একলাছ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শীতের প্রকোপ থেকে উপকারভোগীদের রক্ষা করার জন্য কম্ফর্টার বিতরণের মহৎ উদ্যোগ গ্রহন নেয়ায় আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ছিলেন কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, রাবেয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ সালাম, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফখর উদ্দীন, সেভেন স্টার গ্রুপের ম্যানেজার আব্দুল করিম, লুমডনবক ডেভলপম্যান্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, চার্চ অফ লুমডনবক মিশনের পুরোহিত রেভা. পায়রিন সুটিং প্রকল্পের হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, বিডি০৪০৬ এর সমাজকর্মী ঊর্মিমালা রিছিল, বিলিভ সুছিয়াং, মিখায়েল নংরুম, শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, রাহেল মুন্ডা, অভিষেক লংড.কিরি, আলমিনা খংটাংকুট, ইউরেকা লাংছিয়াং প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩১৩টি হতদরিদ্র পরিবারের মাঝে কম্ফর্টার এবং ১টি করে ক্যালেন্ডার বিতরণ করা হয়।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed