Main Menu

সিলেটে হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজমল হোসেন সেলিম নামের ওই নেতা কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, তিনি ওই নারীকে নিয়ে হোটেল আল-জালালের ২১৭ নং কক্ষ ভাড়া করে অসামাজিক কার্যকলাকে লিপ্ত ছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওই নারীসহ তাকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক। তিনি বলেন, আজ বিকাল তিনটার দিকে তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন সেলিম ও পারভীন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেছে। হোটেলের রেজিস্ট্রার খাতায় পারভীনকে নিজের স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। তবে সে সত্যি তার স্ত্রী কিনা সেটা যাচাই-বাচাই করা হচ্ছে।

সেলিমের বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখনো নিশ্চিত হতে পারিনি।

 

Share





Related News

Comments are Closed