বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে থাইল্যান্ডের ই-ভিসা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা দেবে থাইল্যান্ড। আর সাধারণ নাগরিকদের আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, ই-ভিসা সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করা হয়েছে।
Related News
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলাRead More
ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি
হাবিব সরোয়ার আজাদ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ পাহাড়-সবRead More



Comments are Closed